দিনাজপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস

2026-02-02T15:30:09+00:00
2026-02-02T15:30:27+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৩:৩০ পিএম
দিনাজপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি : সময়ের আলো
দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনাজপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।
Advertisement
আরও পড়ুন

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর এবং জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা। দ্বিতীয় পর্বে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি।

দিনব্যাপী প্রশিক্ষণ এ কর্মশালায় দিনাজপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪২জন সাংবাদিক অংশ নেন এবং শেষে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।

এএডি/
  বিষয়:   দিনাজপুর  সাংবাদিক  প্রশিক্ষণ  কর্মশালা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: