জামায়াত আমিরের পোস্ট নিয়ে যা বললেন শাওন

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সোচ্চার অভিনেত্রী মেহের আফরোজ শাওন আবারও আলোচনায়। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও রাজনৈতিক প্রসঙ্গ

2026-02-02T18:13:06+00:00
2026-02-02T18:13:06+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
আনন্দ সময়
জামায়াত আমিরের পোস্ট নিয়ে যা বললেন শাওন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম 
অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি : সংগৃহীত
রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সোচ্চার অভিনেত্রী মেহের আফরোজ শাওন আবারও আলোচনায়। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে সামাজিক মাধ্যমে সরব থাকা এই অভিনেত্রী এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন।

জামায়াত আমিরের একটি পোস্ট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন শাওন। আলোচিত ওই পোস্টে কর্মজীবী নারীদের বিষয়ে নেতিবাচক মন্তব্য ছিল। যদিও বিতর্ক ছড়িয়ে পড়ার পর জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, ডা. শফিকুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং ওই মন্তব্য তার লেখা নয়।
আরও পড়ুন

এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে ফেসবুকে প্রতিক্রিয়া জানান শাওন। তিনি একটি ব্যক্তিগত ঘটনার উদাহরণ টেনে লেখেন, কয়েক বছর আগে তার পরিচিত এক নারী সামাজিক মাধ্যমে ব্যক্তিগত ছবি প্রকাশ করার পর সেগুলো মুছে দিয়ে দাবি করেছিলেন- তার আইডি হ্যাক হয়েছিল এবং পরে অনেক কষ্টে তা উদ্ধার করেছেন।

শাওন তার পোস্টে ব্যঙ্গের সুরে বলেন, তিনি যেমন সেই পরিচিতজনের কথা বিশ্বাস করেছিলেন, তেমনি এবারও জামায়াত আমিরের ‘হ্যাকড অ্যাকাউন্ট’-এর ব্যাখ্যা বিশ্বাস করছেন। পোস্টের শেষে তিনি লেখেন, ‘প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।’

শাওনের এই মন্তব্যকে অনেকেই সরাসরি কটাক্ষ ও বিদ্রূপ হিসেবে দেখছেন। ফলে তার পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়।

এএডি/


  বিষয়:   জামায়াত  আমির  পোস্ট  শাওন  অভিনেত্রী  অভিনয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: