জামায়াত আমির কিশোরগঞ্জ আসছেন কাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নির্বাচনি জনসভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কিশোরগঞ্জের

2026-02-02T18:18:12+00:00
2026-02-02T18:18:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
জামায়াত আমির কিশোরগঞ্জ আসছেন কাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ১৭৬)
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
নির্বাচনি জনসভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কিশোরগঞ্জের কটিয়াদীর কলেজ মাঠে তিনি নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।

জামায়াত আমিরের সফরকে ঘিরে জামায়াতে ইসলামসহ ১১ দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

জামায়াত নেতারা জানান, সকাল ৯টায় জনসভার কাজ শুরু হবে। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠানে যোগ দেবেন দলের আমির। এ সময় তিনি জেলার ৬টি নির্বাচনি এলাকায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন।  

এ দিকে আমিরের সফর উপলক্ষে সকাল সাড়ে ১১টায় শহরের নগুয়া এলাকায় জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা। 

সংবাদ সম্মেলনে নির্বাচনি জনসভার প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।


তিনি জানান, সকাল ৯টা থেকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনি সভা শুরু হবে। সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সভা সফল করতে শৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনি সভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন। এছাড়াও জেলার ৬টি আসনের ১১ দলের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, মিডিয়া ও প্রচার সেক্রেটারি শামসুল ইসলাম সেলিম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সোমবার বাদ আসর শহরের শহিদী মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে শেষ হয়।

সময়ের আলো/এসকে/জোআই/


  বিষয়:   জামায়াত আমির  কিশোরগঞ্জ  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: