দৌলতদিয়ায় ফেরিতে আগুন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শাহ মখদুম নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

2026-02-02T18:29:37+00:00
2026-02-02T18:29:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
দৌলতদিয়ায় ফেরিতে আগুন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম 
দৌলতদিয়ায় ফেরিতে আগুন। ছবি : সময়ের আলো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শাহ মখদুম নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটেনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক তিনটা ৪০ মিনিটের দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে শাহ মখদুম ফেরির সাইলেন্সর পাইপের ভেতর থেকে আগুন বের হতে শুরু করে। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘক্ষণ আগুন বের হতে থাকায় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে ফেরিতে থাকা যানবাহনগুলোকে দ্রুত পল্টুনে সরিয়ে নেওয়া হয়। 

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসাত খান জানান, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। তারা স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।


এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ফেরিতে ময়লা পরিষ্কার করার সময় ইঞ্জিনের সাইলেন্সর দিয়ে ধোঁয়ার সঙ্গে আগুন বের হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, ঘটনাটির পর ফেরিঘাট এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এফআর


  বিষয়:   রাজবাড়ী  গোয়ালন্দ  দৌলতদিয়া  ফেরি  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: