যৌথ বাহিনীর অভিযানে ৪ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুটি পিস্তল ও অবৈধ মালামালসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে

2026-02-02T22:20:14+00:00
2026-02-02T22:20:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
যৌথ বাহিনীর অভিযানে ৪ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ পিএম   (ভিজিট : ১৩৪)
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুটি পিস্তল ও অবৈধ মালামালসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।  

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- গোলাকান্দাইল এলাকার কাউসার ওরফে কাউসার ডাকাত (৩২), এবং রবি দাশ (৩৮)। 


অভিযান চলাকালে তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ ১ টি পিস্তল, ২টি ওয়ান সুটার গান, ০১টি প্লাস্টিকের কালো রঙের খেলনা পিস্তলসহ অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
‎রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ সেনা ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ ভাবে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   যৌথ বাহিনী  অভিযান  আগ্নেয়াস্ত্র  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: