রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজার এলাকায় প্রাইভেট কার ধাক্কায় শাহিন (৪৮) নামে এক রিকশা চালকা মারা গেছে। ঘটনার পরপরই প্রাইভেট কার জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মেরাদিয়া বাজার সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাতে ওই ব্যক্তি রিকশা চালিয়ে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার পিছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে গুরুতর আহত হয় রিকশা চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
এসআই আরও জানান, ঘটনার পরপরই প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
মৃত শাহিনের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামে। বাবার নাম মো. আলাউদ্দিন। বর্তমানে খিলগাঁও মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় থাকতেন।
এএডি/