টপস ছাড়াই অনুষ্ঠানে হাজির অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মার্কিন পপ গায়িকা এবং অভিনেত্রী চ্যাপেল রোয়ান।

2026-02-03T09:55:15+00:00
2026-02-03T09:55:15+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
টপস ছাড়াই অনুষ্ঠানে হাজির অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৫ এএম 
অভিনেত্রী চ্যাপেল রোয়ান।। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মার্কিন পপ গায়িকা এবং অভিনেত্রী চ্যাপেল রোয়ান। জমকালো এই আয়োজনে তার সাহসী ও ব্যতিক্রমী ফ্যাশন উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বজুড়ে ভক্তদের নজর কেড়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত অনুষ্ঠানে তিনি মেরুন রঙের বিশেষ নকশার একটি ‘মুগলার’ গাউন পরে রেড কার্পেটে হাজির হন। পোশাকটির উপরের অংশে কোনো প্রচলিত টপস না থাকায় তার উপস্থিতি মুহূর্তেই আলোচনায় আসে। পুরো সাজকে ভিন্ন মাত্রা দেয় শরীরে আঁকা শৈল্পিক বডি আর্ট, বার্গান্ডি রঙের কোঁকড়ানো চুল ও গাঢ় স্মোকি আই মেকআপ।

শুধু রেড কার্পেটেই নয়, মঞ্চে পারফরম্যান্সের এক পর্যায়ে হঠাৎ করেই পোশাক পরিবর্তন করে রোমান ঘরানার অফ-শোল্ডার গাউন পরে হাজির হন চ্যাপেল রোয়ান, যা দর্শকদের বিস্মিত করে।
আরও পড়ুন

তবে তার এই পোশাক নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এটিকে সাহসী ও শিল্পসচেতন ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে প্রশংসা করছেন, আবার অনেকে একে বিতর্কিত ও মাত্রাতিরিক্ত বলেও মন্তব্য করেছেন।

এবারের গ্র্যামিতে চ্যাপেল রোয়ান তার আলোচিত গান ‘দ্য সাবওয়ে’-এর জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘সেরা পপ সোলো পারফরম্যান্স’ বিভাগে মনোনয়ন পেয়েছেন। পাশাপাশি ‘উই আর মুভিং দ্য নিডল ২০২৬ রেজোনেটর অ্যাওয়ার্ডস’-এ তিনি ‘হারমোনাইজার অ্যাওয়ার্ড’ সম্মাননা অর্জন করেন।

পুরস্কার গ্রহণকালে আবেগঘন বক্তব্যে তিনি সংগীতশিল্পীদের ন্যায্য পারিশ্রমিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান, যা অনুষ্ঠানে উপস্থিত অনেকের প্রশংসা কুড়ায়।

উল্লেখ্য, এর আগের বছর ২০২৫ সালে চ্যাপেল রোয়ান গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘সেরা নতুন শিল্পী’ হিসেবে পুরস্কৃত হন।

এএডি/

  বিষয়:   রেড কার্পেট  চ্যাপেল রোয়ান  নেটদুনিয়া  আলোচনা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: