রাজধানীতে ছিনতাইকারীর কবলে এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শ্যামপুর খন্দকার রোডে মো. গোলাম কিবরিয়া (৪৫) নামে এক ট্রান্সপোর্টের কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৯০ হাজার টাকা

2026-02-03T11:05:29+00:00
2026-02-03T11:05:29+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
রাজধানীতে ছিনতাইকারীর কবলে এক ব্যক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৫ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর শ্যামপুর খন্দকার রোডে মো. গোলাম কিবরিয়া (৪৫) নামে এক ট্রান্সপোর্টের কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোড শেখ কামাল স্কুলের সামনে এই ঘটনা ঘটে। 

Advertisement
আহত গোলাম কিবরিয়ার সহকর্মী মেহেদী হাসান জানান, কিবরিয়া বংশাল বোরাক ট্রান্সপোর্টের কর্মচারী। তার বাসা শ্যামপুর আলমবাগ এলাকায়। রাতে চট্টগ্রাম থেকে ট্রান্সপোর্টের মালামাল নিয়ে ঢাকায় আসে। কিবরিয়া সেই মালামাল আনলোড করে গাড়ি ভাড়া দিয়ে পরে রিকশা যোগে বাসায় ফিরছিলেন। পথে শ্যামপুর খন্দকার রোড শেখ কামাল স্কুলের সামনে আসলে ৩ ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। ধারালো অস্ত্র ঠেকিয়ে তার সাথে থাকা ৯০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। তখন বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তার বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 
আরও পড়ুন

খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতালে, পরে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন কিবরিয়া। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কিবরিয়া জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি শ্যামপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে।

এএডি/
  বিষয়:   ছিনতাইকারী  রাজধানী 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: