বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দ্বিতীয়বারের মতো মাতৃত্বের পথে হাঁটছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে উন্মুক্ত বেবি বাম্পে সবার নজর

2026-02-03T11:55:59+00:00
2026-02-03T11:55:59+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম 
অভিনেত্রী সোনম কাপুর। ছবি : সংগৃহীত
দ্বিতীয়বারের মতো মাতৃত্বের পথে হাঁটছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে উন্মুক্ত বেবি বাম্পে সবার নজর কাড়েন তিনি। অনুষ্ঠান চলাকালীন আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভঙ্গিতে দেখা যায় এই অভিনেত্রীকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোনম কাপুর বর্তমানে গর্ভাবস্থার শেষ ধাপে রয়েছেন। চলতি বছরের বসন্ত মৌসুমেই তার পরিবারে নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় আলোকচিত্রী ও সাংবাদিকদের ভিড়ে পড়েন সোনম। এ সময় এক সংবাদকর্মী তার শারীরিক অবস্থার খোঁজ নিলে হাসিমুখে অভিনেত্রী বলেন, তিনি ভালো আছেন এবং সবার শুভকামনার জন্য কৃতজ্ঞ।
আরও পড়ুন

গর্ভাবস্থায় অনেক তারকাই জনসমক্ষে আসা এড়িয়ে চললেও, সোনমের এমন খোলামেলা ও সৌজন্যপূর্ণ আচরণ ভক্তদের মন জয় করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উপস্থিতিকে স্বাভাবিকতা ও আত্মবিশ্বাসের দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকেই।

উল্লেখ্য, ২০২২ সালে সোনম কাপুর ও তার স্বামী ব্যবসায়ী আনন্দ আহুজার ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। বর্তমানে তিন বছর বয়সী বায়ুর সঙ্গে নতুন সদস্যকে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত কাপুর-আহুজা পরিবার।

৪০ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে যাওয়া সোনম এই অভিজ্ঞতা নিয়ে বেশ ইতিবাচক মনোভাব পোষণ করছেন। আপাতত তিনি মুম্বাইয়ে তার বাবা, অভিনেতা অনিল কাপুরের বাসভবনেই অবস্থান করছেন।

এএডি/


  বিষয়:   সোনম কাপুর  অভিনেত্রী  অভিনয়  বলিউড  নায়িকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: