পে-স্কেল বাস্তবায়নের দাবীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

নির্বাচনের আগে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে ঢাকার নবাবগঞ্জে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা

2026-02-03T14:22:42+00:00
2026-02-03T14:22:42+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পে-স্কেল বাস্তবায়নের দাবীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২২ পিএম 
পে-স্কেল বাস্তবায়নের দাবীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ। ছবি : সময়ের আলো
নির্বাচনের আগে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে ঢাকার নবাবগঞ্জে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ১১ থেকে ২০তম গ্রেডের  সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দাবী সম্বলিত প্লেকার্ড নিয়ে অবস্থান নেয় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরে আধঘণ্টা অবস্থানের পর বিক্ষোভ মিছিল নিয়ে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফের অবস্থান নিয়ে সংক্ষিপ্ত পথসভা করে তারা। 

Advertisement
বিক্ষোভকারীরা জানান, প্রতি ৫ বছর পর পে-স্কেল বৃদ্ধির নিয়ম রয়েছে। সে অনুযায়ী ২০১৫ সালে ৮ম পে-স্কেল বাস্তবায়ন হয়েছিল। এ দীর্ঘ সময়ে পে-স্কেল বৃদ্ধি না হওয়ায় নিন্ম বেতনের কর্মচারীরা চরম দারিদ্রতায় দিন অতিবাহিত করছে। তারা আয়ের সাথে বর্তমান ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের বাজারে বেসামাল হয়ে পড়েছে। এ দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে তারা জানান।
আরও পড়ুন

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ হতে বাস্তবায়নের দাবীতে তারা এ কর্মসূচি পালন করেছে।

এএডি/
  বিষয়:   পে-স্কেল  বাস্তবায়ন  দাবী  সরকারি  কর্মকর্তা  কর্মচারী  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: