জামায়াত ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে মতিঝিলের এজিবি কলোনিতে একটি ভবনে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর ডিবি পুলিশ এ অভিযান শুরু করে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, জামায়াত ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে মতিঝিলের এজিবি কলোনিতে একটি ভবনে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, ‘একটি অভিযান চলছে। এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না। বিস্তারিত পরে জানানো হবে।’
সময়ের আলো/কেএইচও