ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে ইসরায়েলের আগাম প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সম্ভাব্য মিসাইল হামলার প্রেক্ষাপটে বড় ধরনের সামরিক মহড়া সম্পন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ

2026-02-04T18:28:45+00:00
2026-02-04T18:28:45+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে ইসরায়েলের আগাম প্রস্তুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম 
সামরিক মহড়া সম্পন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
ইরানের সম্ভাব্য মিসাইল হামলার প্রেক্ষাপটে বড় ধরনের সামরিক মহড়া সম্পন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই ছিল ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের সবচাইতে বড় মহড়া। অনুষ্ঠিত এই অনুশীলনে মূলত ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে জনবহুল শহরের বহুতল ভবন ধসে পড়া এবং সেখান থেকে হতাহতদের উদ্ধারের কৌশল ঝালিয়ে নেওয়া হয়।

তেল আবিবের দক্ষিণে জিকিম সামরিক ঘাঁটিতে আয়োজিত এই মহড়ায় উদ্ধারকারী ব্রিগেডের শত শত সেনা ও কমান্ডার অংশ নেন। রাত ২টা থেকে শুরু হওয়া এই বিশেষ অনুশীলনে বেসামরিক উদ্ধারকারী দল এবং হোম ফ্রন্ট কমান্ডের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


যদিও সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই মহড়া নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী চলা রক্তক্ষয়ী সংঘাতের শিক্ষা থেকেই এই প্রস্তুতির আয়োজন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য বিষয়টিকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই দেখছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে চলমান উত্তেজনা এই মহড়ার গুরুত্ব কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। 

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   ইরান  ক্ষেপণাস্ত্র  ইসরায়েল  আগাম প্রস্তুতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: