পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই

নীলফামারী সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে।

2026-02-04T18:56:34+00:00
2026-02-04T18:56:34+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই
নীলফামারী সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মাইক্রোবাস ভাঙচুর। ছবি : সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। এতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দুই সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শহীদ ডা. জিকরুল হক সড়কের খালেদ মার্কেটের সামনে এ হামলা ঘটনাটি ঘটে। 

জানা গেছে, ছিনিয়ে নেয়া মহসিন আলী মন্টু প্রতারণা মামলার আসামি। তিনি সৈয়দপুর পৌর এলাকার মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা। শহরের খালেদ মার্কেটে তার গার্মেন্টস রয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিবিআইয়ের একটি টিম নারায়নগঞ্জ থেকে সৈয়দপুরে আসামি মহসিনকে গ্রেফতার করতে আসে। তাকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে পেয়ে গ্রেফতার করে মাইক্রোবাসে তোলার সময় মহসিন ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার করে বিশৃঙ্খলা তৈরি করেন। এতে হামলার শিকার হন পিবিআই সদস্যরা। এসময় সাধারণ মানুষ ভুয়া ডিবি পুলিশ ভেবে পিবিআইয়ের মাইক্রোবাসটিও ভাঙচুর করে ও তাদের আটক করে পিটিয়ে আসামি ছিনিয়ে নেয়। 

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা থানার একটি মামলায় পিবিআইয়ের কয়েক সদস্য সৈয়দপুর এসে মহসিনকে আটক করেন। এ সময় আটক ব্যক্তি ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাদের মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়। 

তিনি আরও জানান, আহত দুই পিবিআই সদস্যকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। যারা আসামিকে ছিনিয়ে নিতে পিবিআই সদস্যদের আহত করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। পলাতক আসামিকে ধরতেও অভিযান শুরু হয়েছে।

সময়ের আলো/কেএইচও

Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: