মিরপুরে যাত্রা শুরু করল ‘ইউনিমার্ট মেট্রো’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

জনপ্রিয় সুপারশপ ইউনিমার্ট এর নতুন আউটলেট ‘ইউনিমার্ট মেট্রো’ রাজধানীর মিরপুর-১১ তে যাত্রা শুরু করেছে।ব্যস্ত শহুরে জীবনযাপনের কথা মাথায় রেখে সাজানো

2026-02-04T18:56:55+00:00
2026-02-04T19:01:27+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
রাজধানী
মিরপুরে যাত্রা শুরু করল ‘ইউনিমার্ট মেট্রো’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৭:০১ পিএম
মিরপুরে ‘ইউনিমার্ট মেট্রো’র উদ্বোধন। সংগৃহীত ছবি
জনপ্রিয় সুপারশপ ইউনিমার্ট এর নতুন আউটলেট ‘ইউনিমার্ট মেট্রো’ রাজধানীর মিরপুর-১১ তে যাত্রা শুরু করেছে। 

ব্যস্ত শহুরে জীবনযাপনের কথা মাথায় রেখে সাজানো এই মাঝারি আকারের ‘মেট্রো’ ফরম্যাটে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, তাজা শাকসবজি ও ফলমূল, গ্রোসারি, গৃহস্থালি সামগ্রী এবং হোম ডেকোরের বিশেষ সম্ভার। স্মার্ট ও সময় সাশ্রয়ী এই পরিবেশ কেনাকাটাকে করবে আরও আরামদায়ক।

মিরপুর-১১ তে যাত্রা শুরু উপলক্ষে ‘ইউনিমার্ট মেট্রো’ নিয়ে এসেছে বিভিন্ন আকর্ষণীয় ক্যাম্পেইন, ইন স্টোর সারপ্রাইজ এবং ইন্টারঅ্যাক্টিভ এক্সপেরিয়েন্স জোন। 


যা ক্রেতাদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দৈনন্দিন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও লাভজনক করে তুলবে।

নতুন আউটলেট চালুর মাধ্যমে রাজধানীতে নাগরিকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে ইউনিমার্ট। মানসম্মত পণ্য, সুবিধা এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক রিটেইল সেবা পৌঁছে দিল ইউনিমার্ট।

সময়ের আলো/এআর



  বিষয়:   মিরপুর  ইউনিমার্ট মেট্রো 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: