সৌদিতে চালু হলো ‘উট পাসপোর্ট’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উটসম্পদ ব্যবস্থাপনাকে আধুনিক ও সুশৃঙ্খল করতে ‘উট পাসপোর্ট’ চালু করেছে সৌদি আরব। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এই প্রকল্পের

2026-02-05T12:45:07+00:00
2026-02-05T12:45:07+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সৌদিতে চালু হলো ‘উট পাসপোর্ট’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৫ পিএম 
সৌদিতে চালু হলো উট পাসপোর্ট। ছবি : বিবিসি
উটসম্পদ ব্যবস্থাপনাকে আধুনিক ও সুশৃঙ্খল করতে ‘উট পাসপোর্ট’ চালু করেছে সৌদি আরব। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এই প্রকল্পের মাধ্যমে উট খাতকে নিয়ন্ত্রণের আওতায় আনার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সৌদি উটের গ্রহণযোগ্যতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি সরকারের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উট পাসপোর্ট প্রকল্পের মাধ্যমে প্রতিটি উটের পরিচয়, মালিকানা ও জাত সংক্রান্ত তথ্য নিবন্ধিত হবে এবং সেগুলো যাচাইকৃত স্বাস্থ্য ও নিয়ন্ত্রক ডাটার সঙ্গে সংযুক্ত থাকবে। এর ফলে উট সংক্রান্ত সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন

প্রতিটি উটের জন্য ইস্যু করা পাসপোর্টে থাকবে- মাইক্রোচিপ নম্বর, পাসপোর্ট নম্বর, উটের নাম, জন্মতারিখ, জাত, লিঙ্গ, রং, জন্মস্থান এবং পাসপোর্ট ইস্যুর তারিখ ও স্থান। পাশাপাশি সঠিক শনাক্তকরণের জন্য উটের দুই পাশের ছবি সংযুক্ত করা হবে।

এ ছাড়া পাসপোর্টে একটি নির্দিষ্ট টিকাদান রেকর্ড সংযোজিত থাকবে, যেখানে পশুচিকিৎসকের নাম, স্বাক্ষর ও সিলসহ সব ভেটেরিনারি তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই পাসপোর্ট ব্যবস্থার ফলে উটের বিক্রি, পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমে কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করা যাবে। একই সঙ্গে অবৈধ লেনদেন রোধেও এটি কার্যকর ভূমিকা রাখবে।

মন্ত্রণালয়ের সর্বশেষ শুমারি অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত সৌদি আরবে উটের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৩৫ হাজার ২৯৭টি।

এএডি/
  বিষয়:   সৌদি  উট  পাসপোর্ট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: