সৌদির আরামকো স্থাপনায় হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।শনিবার (৩

2026-10-04T08:16:37+00:00
2026-10-04T08:16:37+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সৌদির আরামকো স্থাপনায় হামলার দাবি হুথিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:১৬ এএম 
সৌদির আরামকো স্থাপনায় হামলার দাবি হুথিদের। ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।

শনিবার (৩ অক্টোবর) আরামকোর একটি তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। পরে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকলকর্মীরা। তবে আগুনের কারণ নিয়ে সৌদি কর্তৃপক্ষ বা সৌদি আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, হামলার লক্ষ্যবস্তুতে আগুন ধরে যায়। ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত এলাকায়, বিশেষ করে রাজধানী সানায় সৌদি বিমান হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।


সারি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় হুথি-নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালানো হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সৌদি  আরামকো  হামলা  হুথি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: