মিয়ানমারকে দায়ীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান কানাডার

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে কানাডা। একই সঙ্গে এ অপরাধের

2026-11-21T03:52:18+00:00
2026-11-21T03:52:18+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আইসিজের রায়
মিয়ানমারকে দায়ীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান কানাডার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:৫২ এএম 
সংগৃহীত ছবি
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে কানাডা। একই সঙ্গে এ অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, আইসিজে রায়ে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে বলে সিদ্ধান্ত দিয়েছে। কানাডা এ ঐতিহাসিক রায়কে স্বাগত জানায়।

বিবৃতিতে তিনি বলেন, কানাডা দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা গণহত্যার বিষয়টি স্বীকৃতি দিয়ে আসছে। ২০১৮ সালে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স সর্বসম্মতিক্রমে এ বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করে।

এরপর থেকে রোহিঙ্গাদের সহায়তায় ৭০০ মিলিয়ন ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে কানাডা। পাশাপাশি মিয়ানমারের সামরিক শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ২৪০টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায়ও সমর্থন দিয়ে আসছে কানাডা।

অনিতা আনন্দ বলেন, আইসিজের এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হবে এবং এ অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকবে কানাডা। তাদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে দেশটি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আইসিজে  রায়  রোহিঙ্গা  রোহিঙ্গা গণহত্যা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: