দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নাসিম দুররানি নিহত হয়েছেন। বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা স্পেশাল টাস্ক

2026-11-20T23:07:38+00:00
2026-11-20T23:07:38+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৭ পিএম 
দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম। ছবি : সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নাসিম দুররানি নিহত হয়েছেন। বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে তার মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সি নাসিমের বিরুদ্ধে দিল্লির আইনমন্ত্রী কপিল মিশ্রর কার্যালয়ের কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ ছিল। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধচক্র ‘ডি-কোম্পানির’ সঙ্গেও তার সরাসরি যোগাযোগ ছিল।

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় ২৬ বছর বয়সি সামিরকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়েন নাসিম। গুরুতর আহত অবস্থায় সামিরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত সামির মুস্তাফাবাদের বাসিন্দা ছিলেন এবং তার বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। সম্প্রতি একটি ফৌজদারি মামলার তদন্তে জেলা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে ছেড়ে দেয়। পুলিশের ধারণা নাসিম দুররানি ও হারুন সাইফির গ্যাংয়ের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের জেরেই সামির খুন হন।

অপরাধ জগতে ‘রিজওয়ান’ নামেও পরিচিত ছিলেন নাসিম দুররানি। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। অভিযোগ রয়েছে, ২০১৬ সালে কারাবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার দায়িত্ব নাসিমকে দিয়েছিলেন শাকিল। এ ছাড়া পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফাতাহকে হুমকি দেওয়ার মামলাতেও একবার গ্রেফতার হয়েছিলেন তিনি। হত্যা, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ ২০টিরও বেশি ফৌজদারি মামলা ছিল এই গ্যাংস্টারের বিরুদ্ধে।


পুলিশের তথ্য অনুযায়ী, বুলন্দশহরের বাসিন্দা নাসিমকে ধরিয়ে দিতে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। উত্তর-পূর্ব দিল্লিতে একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিলেন তিনি। এ নিয়ে পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লিতে সক্রিয় রাজা মেওয়াতি ওরফে ‘আক্কি ডন’-এর গোষ্ঠীর সঙ্গে তার তীব্র বিরোধ চলছিল।

পুলিশ সূত্র বলছে, এলাকার নিয়ন্ত্রণ, জুয়া, মাদক কারবার ও চাঁদাবাজি ঘিরে এই দুই অপরাধী চক্রের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় গত ২৬ মে হারুন সাইফির মামা রাজা মেওয়াতিকে গুলি করে হত্যা করা হয়, যে ঘটনায় নাসিমকে প্রধান শুটার হিসেবে শনাক্ত করে পুলিশ। এর প্রায় তিন সপ্তাহ পর, ১৫ জুন খুন হন নাসিমের ঘনিষ্ঠ সহযোগী ও কথিত অর্থ জোগানদাতা রাশিদ ওরফে ‘পানিওয়ালা’। ওই হত্যাকাণ্ডের ঘটনায় হারুন সাইফি ও তার গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করেছিল পুলিশ।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   দাউদ ইব্রাহিম  সহযোগী  নাসিম  বন্দুকযুদ্ধ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: