শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর

2026-02-05T22:30:08+00:00
2026-02-05T22:30:08+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩০ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা চাইলে পরবর্তীতে যেকোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।


জানা গেছে, পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ-র আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই নমনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাধারণত জাতীয় নির্বাচন বা গণভোটের দিনে সাধারণ ছুটি থাকলেও শিল্পাঞ্চলে উৎপাদন বজায় রাখার স্বার্থে এবং মালিকপক্ষের অনুরোধে এই ‘বিকল্প কর্মদিবস’ বা ছুটি সমন্বয়ের সুযোগ দেয়া হয়েছে।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি শ্রমিকরা নির্বাচনী ছুটির সুবিধা পাবেন। তবে কারখানার উৎপাদন ঘাটতি মেটাতে মালিকপক্ষ চাইলে পরবর্তী সময়ে যে কোনো সাপ্তাহিক ছুটির দিন বা অন্য কোনো কার্যদিবসে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত একদিন কাজ করিয়ে নিতে পারবেন।

সময়ের আলো/এআর
  বিষয়:   শিল্পাঞ্চল  ছুটি  সিদ্ধান্ত 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: