নভেম্বরে কত থাকবে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

নভেম্বর মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। অক্টোবরের নির্ধারিত দর বহাল রাখায় আজ রোববার (১ নভেম্বর) থেকে আগের দামেই পেট্রোল,

2026-11-01T22:43:18+00:00
2026-11-01T22:43:32+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
অর্থনীতি
নভেম্বরে কত থাকবে জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম  আপডেট: ০১.১১.২০২৬ ১০:৪৩ পিএম
আগের দামেই পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি হবে। ছবি : সংগৃহীত
নভেম্বর মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। অক্টোবরের নির্ধারিত দর বহাল রাখায় আজ রোববার (১ নভেম্বর) থেকে আগের দামেই পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি হবে। এ বিষয়ে গত ২৯ অক্টোবর পরিপত্র জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্য অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।


এর আগে গত ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় (ফ্রেইট চার্জ) বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়। তখন ডিজেলের দাম ১১৫ থেকে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মন্ত্রণালয় জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ২০২৬ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত এ কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

সরকারের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দীর্ঘদিন দেশের বাজারে দাম বাড়ানো হয়নি। তবে লোকসান সামাল দেওয়া, সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা এবং জ্বালানি তেল পাচার রোধে সেপ্টেম্বরে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নভেম্বর  কত থাকবে  জ্বালানি তেল  দাম 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: