প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম আপডেট: ০১.১১.২০২৬ ৫:১০ পিএম
প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ২৭ ডলার রেমিট্যান্স এসেছে অক্টোবর মাসে। সংগৃহীত ছবি গত অক্টোবর মাসে দেশে এসেছে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ২৭ ডলার রেমিট্যান্স। রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অক্টোবরে দেশে এসেছে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর গত অর্থবছরের একই সময়ে যা এসেছিল ১ হাজার ১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১৩ শতাংশ।
এর আগে, গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর আগে গত আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ও ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
সময়ের আলো/ইউএমএইচ