তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে বিশেষ এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে দেশের

2026-11-01T17:25:42+00:00
2026-11-01T17:25:42+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
অর্থনীতি
তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম 
উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
তরুণ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে বিশেষ এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে দেশের ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে পাবেন। অর্থাৎ ঋণের বিপরীতে কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ রয়েছে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন দেওয়া হবে।

উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে সহায়তা এবং স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার ৬৪ উপজেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। বর্তমানে এসব আবেদন যাচাই-বাছাই চলছে।

দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   তরুণ উদ্যোক্তা  ২০ লাখ টাকা  ৫৬ জেলা  আবেদন 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: