নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে : বিএনপি প্রার্থী রবিউল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল ইসলাম রবি বলেছেন, বর্তমানে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। নির্বাচনি এলাকায় একটি উৎসবমুখর ও

2026-02-06T00:58:38+00:00
2026-02-06T00:58:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে : বিএনপি প্রার্থী রবিউল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮ এএম   (ভিজিট : ১৭২)
গণসংযোগকালে বিএনপি প্রার্থী শেখ রবিউল ইসলাম রবি। ছবি : সময়ের আলো
ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল ইসলাম রবি বলেছেন, বর্তমানে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। নির্বাচনি এলাকায় একটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। ফলে নির্বাচনি পরিবেশের কোনো ঘাটতি দেখছি না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-১০ আসনের ১৬ নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, পুরো ব্যাপারটি পর্যালোচনা করে আমি দেখছি— লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করছে। তাই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ আমি দেখি না। সব দল নির্বাচনে অংশ নিচ্ছে এবং শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত সবাই আনন্দ-মুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছে। বড় ধরনের কোনো সংঘাত নেই বললেই চলে।

বিএনপি প্রার্থী আরও উল্লেখ করেন, আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছি। পরিবেশ উৎসবমুখর, আমরা ভোটের অপেক্ষায় আছি। ভোট গণনার পর যে দল বা প্রার্থী বিজয়ী হবে, সবাই তাকে স্বাগত জানাবে এবং পরাজিত প্রার্থী ফলাফল মেনে নেবেন বলে আমি বিশ্বাস করি।

এই নির্বাচনকে গণতন্ত্রের উত্তরাধিকার রক্ষার নির্বাচন হিসেবে অভিহিত করে শেখ রবিউল ইসলাম রবি বলেন, এটি শুধু সংসদ সদস্য হওয়ার নির্বাচন নয়, বরং রাষ্ট্র বিধির মধ্যে থেকে রাষ্ট্রকে রায় দেওয়ার নির্বাচন। সেই জায়গায় সব রাজনৈতিক দল ও প্রার্থী সচেতন রয়েছে।


নিজের নির্বাচনি এলাকার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এলাকায় গ্যাসের কিছু সংকট রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে আমি এই অঞ্চলের মানুষের প্রকৃত প্রতিনিধিত্ব করব। তাদের সমস্যাগুলো জানা এবং সমাধান করাই হবে আমার প্রধান কাজ।

এলাকার সামাজিক সমস্যা, যেমন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন বিএনপির প্রার্থী শেখ রবিউল ইসলাম রবি।

এফআর


  বিষয়:   নির্বাচন  লেভেল প্লেয়িং ফিল্ড  বিএনপি  প্রার্থী  রবিউল  ঢাকা-১০ আসন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: