বাংলাদেশি হরিজন ও হিন্দু-মুসলিম কোনো বিভেদ নাই : দুলু

নাটোর প্রতিনিধি

সারাদেশ

বিএনপি মনোনীত প্রার্থী এম. রুহুল কুদ্দুস দুলু বলেছেন, হরিজন ভাই-বোনেরা আমাকে সমর্থন দিয়েছে, তারা আমাকে ধানের শীষে ভোট দেবে। দুলু

2026-02-06T15:38:18+00:00
2026-02-06T15:59:07+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাংলাদেশি হরিজন ও হিন্দু-মুসলিম কোনো বিভেদ নাই : দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৩:৫৯ পিএম
গণসংযোগে অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস
বিএনপি মনোনীত প্রার্থী এম. রুহুল কুদ্দুস দুলু বলেছেন, হরিজন ভাই-বোনেরা আমাকে সমর্থন দিয়েছে, তারা আমাকে ধানের শীষে ভোট দেবে। দুলু নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসন থেকে নির্বাচন করছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের পিলখানা এলাকায় হরিজন পল্লীতে নির্বাচনী জনসংযোগে এসব কথা বলেন তিনি। 

Advertisement




তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো পার্থক্য নাই।  আমরা বাংলাদেশি হরিজন ও হিন্দু-মুসলিম আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এ দেশের মানুষকে প্রথম ঐক্যবদ্ধ করে বাংলাদেশি পরিচয়ে সারা বিশ্বে পরিচিত করেছিলেন। তার যোগ্য উত্তরসূরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ দেশের সকল ধর্ম-বর্ণের মানুষ, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সবাই ধানের শীষে ভোট দিন।’

এ গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য শহীদুল্লাহ সোহেল ও নাসিম উদ্দিন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

সময়ের আলো/জোআই/
  বিষয়:   হরিজন  হিন্দু  মুসলিম  দুলু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: