লটারিতে সাড়ে তিন কোটি টাকা পেলেন প্রবাসী বাংলাদেশি

সময়ের আলো ডেস্ক

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী লটারিতে ১০ লাখ দিরহাম পেয়েছেন। যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে তিন কোটি

2026-02-06T19:27:02+00:00
2026-02-06T19:27:14+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
লটারিতে সাড়ে তিন কোটি টাকা পেলেন প্রবাসী বাংলাদেশি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৭:২৭ পিএম
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি আলাউদ্দিন হাজী আবু সাঈদ। সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী লটারিতে ১০ লাখ দিরহাম পেয়েছেন। যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে তিন কোটি টাকার সমান। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানিয়েছে, লটারি জেতা বাংলাদেশির নাম আলাউদ্দিন হাজী আবু সাঈদ। লটারির যে টিকিটে প্রায় সাড়ে তিন কোটি টাকা জিতেছেন সেটি আরও ৯ বন্ধুর সঙ্গে কিনেছেন তিনি। তিনি আমিরাতের আল আইনে ২১ বছর ধরে আছেন। 

 
আলাউদ্দিন বলেছেন, গত ছয় বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। আমি অবাক হয়েছি। অনেক বছর ধরে চেষ্টার পর, আমি কখনো ভাবিনি এমনটা হবে।

তবে এই অর্থ তিনি কী করবেন সেটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। 


/ইউএমএইচ


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: