বাংলাদেশ না থাকায় টিকিট বিক্রিতে বড় ধস

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন তেমন কোনো আগ্রহ নেই কলকাতাবাসীর। টিকিট বিক্রির হতাশাজনক চিত্রই বলে দিচ্ছে, বাংলাদেশকে কতটা মিস

2026-02-06T22:42:19+00:00
2026-02-06T22:42:19+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশ না থাকায় টিকিট বিক্রিতে বড় ধস
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন তেমন কোনো আগ্রহ নেই কলকাতাবাসীর। টিকিট বিক্রির হতাশাজনক চিত্রই বলে দিচ্ছে, বাংলাদেশকে কতটা মিস করছে কলকাতা। সব ঠিক থাকলে ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। 

কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের জৌলুস পুরোপুরি হারিয়েছে কলকাতা। যদিও বাংলাদশের বদলি স্কটল্যান্ডকে নিয়ে তেমন আগ্রহ নেই কলকাতাবাসীর।

‘আনন্দবাজার’-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি চলছে অত্যন্ত ধীরগতিতে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট কাউন্টারগুলোতে ভিড় তো দূরের কথা, একসঙ্গে ৫-৬ জন মানুষও চোখে পড়ছে না। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক এই স্টেডিয়ামে ম্যাচ ঘিরে এমন অনাগ্রহ অতীতে খুব কমই দেখা গেছে।


টিকিট বিক্রির পরিসংখ্যানই বলে দিচ্ছে হতাশার কথা। এখন পর্যন্ত সব ম্যাচ মিলিয়ে ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র ২ হাজার ৯১৭টি টিকিট। স্কটল্যান্ড বনাম ইতালির অবস্থা সবচেয়ে ভয়াবহ, বিক্রি হয়েছে মাত্র ৩৪৮টি টিকিট।

২ হাজার ৭৫টি টিকিট বিক্রি হয়েছে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচের। ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচের ৪ হাজার ৯৭০টি। ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালির ১ হাজার ২৪৮টি। গ্রুপ পর্বের বাইরে সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে সবসাকুল্যে ৯ হাজারের মতো।

সময়ের আলো/এআর


  বিষয়:   বাংলাদেশ  টিকিট  বিক্রি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: