নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চের কর্মীরা।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাদের

2026-02-06T23:27:57+00:00
2026-02-06T23:41:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজধানী
নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৭ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ১১:৪১ পিএম
নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। ছবি : সংগৃহীত
প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাদের শাহবাগ ছাড়তে দেখা গেছে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরের নির্দেশনা অনুযায়ী কর্মীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান সংগঠনটির এক নেতা। 

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 


এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডাকসুর দুই নেতা এবি জুবাইর ও মুসাদ্দেক আলী। 

এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘লীগ অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহিদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।’

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   ঘোষণা  শাহবাগ  ইনকিলাব মঞ্চ 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: