জাবিতে পালগানের আসরে ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হিম উৎসবে পালাগানের একটি আসরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি)

2026-02-07T14:29:55+00:00
2026-02-07T14:31:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
জাবিতে পালগানের আসরে ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থীদের বিক্ষোভ
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৯ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ২:৩১ পিএম
শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে। ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হিম উৎসবে পালাগানের একটি আসরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতের দিকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে এ ঘটনা ঘটে। পরে রাত প্রায় দুইটার দিকে একদল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পালাগানের মঞ্চে পরিবেশনা চলাকালে শিল্পী এছাক সরকার একটি বক্তব্য দেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে-এমন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি মঞ্চে উঠে মাইক নিয়ে প্রতিবাদ জানান। এ সময় মঞ্চ ও দর্শকসারিতে হট্টগোল শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত শিক্ষার্থীরা ফজলে রাব্বিকে মঞ্চ থেকে সরিয়ে নেন। এরপর আয়োজক পক্ষ ও কিছু শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা হয়। যদিও পরে অনুষ্ঠানটি স্বাভাবিকভাবে চলতে থাকে।

তবে ঘটনার জের ধরে শিক্ষার্থীদের একটি অংশ শহিদ মিনার সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে ধর্ম অবমাননার অভিযোগে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে রাত আনুমানিক দুইটার দিকে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন।


বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানান, প্রক্টরিয়াল টিমের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার আশ্বাসের পর শিক্ষার্থীরা সেখান থেকে সরে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন,'সুরা নাস দিয়ে পরিবেশনার শুরুর দিকে একটি সমস্যা তৈরি হয়েছিল। সেটিকে কেন্দ্র করেই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠে। একজন শিক্ষার্থী মঞ্চে উঠে প্রতিবাদ জানাতে গেলে আয়োজকেরা তাকে সরিয়ে দেন। এরপর কিছু সাধারণ শিক্ষার্থী উত্তেজিত হয়ে পড়ে। আমরা পরিস্থিতি শান্ত করেছি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর শিল্পী দুঃখ প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সময়ের আলো/জোআই/


  বিষয়:   জাবি  পালগান  ধর্মীয়  অনুভূতি  আঘাতের  শিক্ষার্থী  বিক্ষোভ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: