জয়ী হলে জনগণের টাকায় কিছুই ব্যবহার করব না : জামায়াত আমির

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

আসন্ন নির্বাচনে ক্ষমতায় গেলে জনগণের টাকায় কোনো কিছু ব্যবহার করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার

2026-02-07T16:48:35+00:00
2026-02-07T16:48:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জয়ী হলে জনগণের টাকায় কিছুই ব্যবহার করব না : জামায়াত আমির
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম 
বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলো
আসন্ন নির্বাচনে ক্ষমতায় গেলে জনগণের টাকায় কোনো কিছু ব্যবহার করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউফিল্ড মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে বেছে নিয়েছে। আর যারা এটিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করে। এরা আমাদের মা-বোনদের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না। কিন্তু আমরা রাজনীতিকে দেশ এবং মানুষের সেবা হিসেবে নিয়েছি। 

ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের আমির বলেন, আমরা নির্বাচিত হলে সরকারি কোনো প্লট নেবো না, বিনা ট্যাক্সে গাড়ি কিনব না। প্রয়োজনে রিকশায় নাহলে পায়ে হেঁটে চলাচল করব। তারপরও জনগণের টাকায় কোনো কিছু ব্যবহার করব না।


ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা এই বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে চাঁদাবাজির জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ, নিরীহ মানুষকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হেনস্তা করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও যারা চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন, তাদেরকে আমরা চাই না।

উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, আপনারা কি চান হবিগঞ্জ সন্ত্রাস কবলিত থাকুক, যদি না চান তবে ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত জানাবেন। 

এফআর


  বিষয়:   নির্বাচন  হবিগঞ্জ  জয়ী  জনগণ  টাকা  জামায়াত আমির 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: