মালয়েশিয়ায় ক্রেনের নিচে চাপা পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সময়ের আলো ডেস্ক

প্রবাস

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেরাক এলাকায় কাজ করার সময় একটি ‘স্পাইডার লিফট’ (এক ধরনের ছোট ক্রেন) উল্টে চাপা পড়ে এক

2026-02-07T16:45:54+00:00
2026-02-07T16:45:54+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রবাস
মালয়েশিয়ায় ক্রেনের নিচে চাপা পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম 
কুয়ালালামপুরের জালান পেরাক এলাকায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেরাক এলাকায় কাজ করার সময় একটি ‘স্পাইডার লিফট’ (এক ধরনের ছোট ক্রেন) উল্টে চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। 

স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটের দিকে সাইন বোর্ড মেরামতের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত বাংলাদেশি রিমোট কন্ট্রোলের সাহায্যে স্পাইডার লিফটটি পরিচালনা করছিলেন। ফুটপাতের ধারে ধাক্কা লেগে ক্রেনটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে এবং তৎক্ষণাৎ ওই বাংলাদেশি কর্মীর ওপর উল্টে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ক্রেনটি উল্টে যাওয়ার সময় পাশে থাকা একটি প্রোটন পারসোনা এবং একটি বিএমডব্লিউ ৫২৩আই গাড়ির ওপর আছড়ে পড়ে। তবে সৌভাগ্যবশত গাড়ি দুটির ভেতরে থাকা কেউ আহত হননি।
 
কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানিয়েছেন, ঘটনাটি সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
  
সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান এবং ক্রেন মালিকের পরিচয় শনাক্তের কাজ চলছে। কুয়ালালামপুর সিটি হলের পক্ষ থেকে কাজের কোনো বৈধ পারমিট ছিল কি না, তাও যাচাই করা হচ্ছে। এছাড়া সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করার চেষ্টা চলছে।
 
এদিকে, পুলিশ এই ঘটনা সম্পর্কে কোনো প্রত্যক্ষদর্শী বা তথ্য থাকলে নিকটস্থ থানায় বা ট্রাফিক পুলিশের ০৩-২০৭১ ৯৯৯৯ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   মালয়েশিয়া  প্রবাস  নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: