ঢাকা–১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, এবারের নির্বাচন শুধু এমপি নির্বাচন বা সরকার গঠনের নয়। এটি রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন। ভোটের ভিত্তিতেই আগামী দিনে রাষ্ট্র সঠিক পথে থাকবে, রাষ্ট্র পরিচালনায় নতুন পরিবর্তন আসবে। রাজনীতিতেও পরিবর্তন নিশ্চিত হবে। এবারের নির্বাচন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর হাজারীবাগের গণসংযোগ কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশ জনগণের মত অনুযায়ী চলবে কি না, সেই সিদ্ধান্ত হবে এই নির্বাচনের মাধ্যমে। স্বাধীনতার পর এত গুরুত্বপূর্ণ নির্বাচন আর হয়নি।
শেখ রবিউল আলম রবি বলেন, এই নির্বাচনে ভোটাররা যেন ভোট দিতে কেন্দ্রে যান এবং নিজেদের মত প্রতিষ্ঠা করেন। ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধিদের জনগণের কাছে দায়বদ্ধ করা সম্ভব হবে।
ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে নিজেদের অধিকার প্রয়োগ করতে সবাইকে ভোট দিতে হবে।
হাজারীবাগ এর ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তিনি গণসংযোগ করেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ