অবৈধ বিহুন্দী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় নদী ও উপকূলীয় এলাকায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫টি নিষিদ্ধ বিহুন্দী জাল জব্দ করা

2026-02-07T21:04:12+00:00
2026-02-07T21:06:13+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
অবৈধ বিহুন্দী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ৯:০৬ পিএম
তমরদ্দি কোস্টগার্ড পল্টনে পোড়ানো হচ্ছে জব্দ ৩৫টি বিহুন্দী জাল। ছবি : সময়ের আলো
নোয়াখালীর হাতিয়ায় নদী ও উপকূলীয় এলাকায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫টি নিষিদ্ধ বিহুন্দী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ জাল তমরদ্দি কোস্টগার্ড পল্টনে নিয়ে পোড়ানো হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরচেঙ্গা থেকে জাহাজমারা ইউনিয়নের মধ্যবর্তী নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি গোলাম মহিউদ্দিন (ক্ষেত্রসহকারী) ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা অংশ নেয়।


গোলাম মহিউদ্দিন জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নদী ও উপকূলীয় এলাকায় অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহারকারী ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোআই/


  বিষয়:   হাতিয়া  বিহুন্দী জাল  জব্দ  পুড়িয়ে  ধ্বংস  নোয়াখালী  হাতিয়া  নদী  মাছ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: