চলন্ত ট্রেনের নিচে প্রাণ গেল মা ও শিশুর

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে দুই বছরের সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর শিলমুন আকিজ

2026-02-07T21:34:06+00:00
2026-02-07T21:34:06+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চলন্ত ট্রেনের নিচে প্রাণ গেল মা ও শিশুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম 
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে দুই বছরের সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর শিলমুন আকিজ বেকার্স সংলগ্ন ভৈরব রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে জান্নাতি (৩২) ও তার সন্তান জুনায়েদ (২)। তারা টঙ্গীর তিস্তার গেট এলাকার জনৈক নূরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত জান্নাতির নানা দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে স্বামীর সঙ্গে পারিবারিক কিছু বিষয় নিয়ে ঝগড়া হয় জান্নাতির। পরে শনিবার সকালে জান্নাতি ও তার শিশু সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর স্বামীর সঙ্গে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে জান্নাতি।


পুলিশ জানায়, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পরে তাদের মৃত্যু হয়। এসময় মরদেহ দুটি খণ্ড বিখণ্ড হয়ে যায়। তবে এটি অসতর্কতার কারণে দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি রেলওয়ে পুলিশ।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রহিমা আক্তার জানান, খবর মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

এফআর
  বিষয়:   গাজীপুর  টঙ্গী  চলন্ত ট্রেন  কাটা পড়ে  সন্তান  মা  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: