‘নিঝুম দ্বীপকে থানা ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে’

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ নিঝুম দ্বীপকে নতুন করে থানা ঘোষণা করার অঙ্গীকার করেছেন। একই

2026-02-07T23:57:38+00:00
2026-02-07T23:57:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
‘নিঝুম দ্বীপকে থানা ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৭ পিএম   (ভিজিট : ১১৬)
পথসভায় বক্তব্য দিচ্ছেন হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ নিঝুম দ্বীপকে নতুন করে থানা ঘোষণা করার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে নিঝুম দ্বীপকে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

শনিবার (৭ জানুয়ারি) নিঝুম দ্বীপ ইউনিয়নের নামার বাজারে আয়োজিত এক পথসভা শেষে সাধারণ মানুষের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, এতদিন হাতিয়ার মানুষ যোগাযোগ ব্যবস্থায় বিচ্ছিন্ন ছিল। ফেরি চালু হওয়ার ফলে এখন সারাদেশের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে নিঝুম দ্বীপের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করা হবে। বিশেষ করে হাতিয়া থেকে নিঝুম দ্বীপে নদীপথে একটি ঝুলন্ত সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। এতে সাধারণ মানুষের কষ্ট কমবে এবং পর্যটকদের আগমনও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নিঝুম দ্বীপে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব রয়েছে। এ সমস্যা সমাধানে দুটি উচ্চ বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।


সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে হান্নান মাসউদ বলেন, নিঝুম দ্বীপে এসবের কোনো স্থান হবে না। তিনি সাধারণ মানুষকে মুক্তির লড়াইয়ে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদেরকে আপনাদের ছেলের মতো একবার কাজ করার সুযোগ দিন, দেখবেন আমরা কী করতে পারি।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির নেতা বাকের বিল্লাহ, নিঝুম দ্বীপ ইউনিয়নের যুব শক্তির আহ্বায়ক জুয়েল, জাহাজমারা ছাত্র শক্তির আহ্বায়ক ইয়াসিন আরাফাতসহ স্থানীয়রা। 

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   নিঝুম দ্বীপ  থানা  পর্যটন কেন্দ্র  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: