হোমিও দোকানে অভিযান, ৩৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠেরপুল নামক এলাকায় হালিমা হোমিও হলে অভিযান পরিচালনা করে ৩৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার

2026-02-08T02:09:14+00:00
2026-02-08T02:09:14+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হোমিও দোকানে অভিযান, ৩৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৯ এএম 
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠেরপুল নামক এলাকায় হালিমা হোমিও হলে অভিযান পরিচালনা করে ৩৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে যৌথবাহিনী রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করে। 

এ সময় উক্ত হোমিও হলের মালিক শ্যামলী পারভীনকে (৪৫) তাৎক্ষণিক আটক করা হয়। পরে উক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। কিছুক্ষণ পর জরিমানার টাকা পরিশোধ করলে শ্যামলী পারভীনকে ছেড়ে দেওয়া হয়।


অভিযান সূত্রে জানা যায়, এই শ্যামলী পারভীন হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে অনেকদিন যাবত এ ধরনের ভারতীয় RHUSTOX 30 Alcohol content বিক্রয় করে আসছিলেন। অভিযানকালে শ্যামলী পারভীন তার অপরাধ স্বীকার করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান,‌ এই শ্যামলী পারভীন ধরে RHUSTOX 30 Alcohol conten ভারতীয় মদ বিক্রি করে আসছিলেন। যা যুব সমাজের জন্য ক্ষতিকর। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। 

সময়ের আলো/এআর
  বিষয়:   দোকান  অভিযান  ভারত  মদ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: