দুরন্তকে হারিয়ে ধূমকেতুকে সঙ্গে নিয়ে ফাইনালে দুর্বার

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের টিকেটের লড়াইয়ে দুর্বার একাদশ দাপট দেখিয়েছে। চাপের ম্যাচে ব্যাটে-বলে নিয়ন্ত্রণ রেখে তারা ৭ উইকেটের

2026-02-08T06:01:03+00:00
2026-02-08T06:01:03+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
দুরন্তকে হারিয়ে ধূমকেতুকে সঙ্গে নিয়ে ফাইনালে দুর্বার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০১ এএম 
সংগৃহীত ছবি
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের টিকেটের লড়াইয়ে দুর্বার একাদশ দাপট দেখিয়েছে। চাপের ম্যাচে ব্যাটে-বলে নিয়ন্ত্রণ রেখে তারা ৭ উইকেটের স্বচ্ছন্দ জয়ে ধূমকেতুকে সঙ্গী করে ফাইনালে উঠেছে, বিদায় নিয়েছে দুরন্ত একাদশ।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দুরন্ত। মাত্র ৮ রানে জিসান আলম, জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম সাজঘরে ফেরেন। মাহফিজুল ইসলাম রবিন ২২ বলে ৮ রান করে আউট হলে ৩২ রানে ৪ উইকেট হারায় দল। এরপর আরিফুল ইসলাম ও এসএম মেহেরব হোসেন জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ান। 

৩২ বলে ৪১ রান করে আরিফুল থামেন ৭৭ রানে, মেহেরব করেন ২৩ বলে ৩৬। শেষ দিকে আবদুল গাফফার সাকলাইনের ৯ বলে ১৮ রানেও বড় সংগ্রহ হয়নি। ১৯.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয় দুরন্ত। খালেদ আহমেদ ৪ উইকেট নেন, হাসান মাহমুদ পান ২টি।

জবাবে মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহানের ৬১ রানের জুটিতে দুর্বার উড়ন্ত শুরু পায়। ১৭ বলে ৩৯ রান করে সোহান আউট হন। জয় ৫১ বলে ৫৮ রান করে ম্যাচের ভিত গড়েন। নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব জয়ের আনুষ্ঠানিকতা সারেন। ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দুর্বার। এই জয়ে ইতিহাস গড়ে দলটি।

সময়ের আলো/এআর


  বিষয়:   ধূমকেতু  ফাইনাল  দুর্বার 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: