নির্বাচনি প্রচারণায় বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলায় নির্বাচনি প্রচারণায় বিএনপি-জামায়াতের প্রার্থীদের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ২০ জন।রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর

2026-02-08T17:03:44+00:00
2026-02-08T17:03:44+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচনি প্রচারণায় বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ২০
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম 
প্রতীকী ছবি
পটুয়াখালীর বাউফল উপজেলায় নির্বাচনি প্রচারণায় বিএনপি-জামায়াতের প্রার্থীদের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ২০ জন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এদিকে সংঘর্ষের ঘটনায় একে অন্যকে দোষারোপ করেছে বিএনপি-জামায়াতের প্রার্থীদের সমর্থকরা।

বাউফল উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ানের দাবি, রোববার দুপুরে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারীয়া এলাকায় পটুয়াখালী-২ আসনে জামায়েত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে প্রচারণায় যান সমর্থকরা। এসময় বিএনপির বেল্লাল ব্যাপারী ও রাহুল রাঢ়ীর নেতৃত্বে একদল সন্ত্রাসী জামায়াতের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। হামলাকালে পিটিয়ে ও কুপিয়ে প্রায় ২০ জনকে আহত করা হয়। এমনকি তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, আহতদের এখনো উদ্ধার করে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হয়েছে।

এদিকে, নিজের সমর্থকদের ওপর জামায়াত নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পটুয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার। 


গণমাধ্যম কর্মীদের তিনি জানান, চন্দ্রদ্বীপে আমার সমর্থকদের ওপরে জামায়াতের নেতাকর্মীরা হামলা করে। এসময় বেশ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে।

জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানাতে পারব।

এফআর


  বিষয়:   নির্বাচন  পটুয়াখালী  বাউফল  নির্বাচনি প্রচারণা  বিএনপি  জামায়াত  সমর্থক  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: