এবার সত্যিই কারাগারে বলিউড কমেডিয়ান রাজপাল

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ভারতের মুম্বাইভিত্তিক হিন্দি ভাষার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির (বলিউড) জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত

2026-02-08T18:32:16+00:00
2026-02-08T18:32:16+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
এবার সত্যিই কারাগারে বলিউড কমেডিয়ান রাজপাল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম 
কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদব। ছবি: সংগৃহীত
ভারতের মুম্বাইভিত্তিক হিন্দি ভাষার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির (বলিউড) জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়ে এ মুহূর্তে ভারতের তিহার কারাগারে রয়েছেন তিনি।

৯ কোটি রুপির দায় থাকায় মামলায় জড়ান রাজপাল। বিশাল পরিমাণ এ অর্থ পরিশোধ করতে না পারায় গত ৪ ফেব্রুয়ারি তাকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দেন ভারতের দিল্লি হাইকোর্ট। কিন্তু রাজপাল আত্মসমর্পণ না করে আইনি লড়াইয়ে হাঁটেন।
 
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য নেয়া ৫ কোটি রুপি লোন সুদে-আসলে এখন ৯ কোটি রুপির দায় সৃষ্টি করেছে। বিশাল পরিমাণ অর্থ পরিশোধ করতে আদালতে সময় বাড়ানোর আবেদন করেন রাজপাল।

কিন্তু কমেডিয়ানের আবেদন খারিজ করে দেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা আবেদনটি খারিজ করে বলেন, সময় বাড়ানোর পক্ষে কোনো আইনগত যুক্তি নেই। তাই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এ মুহূর্তে তিহার কারাগারে রয়েছেন রাজপাল।

/এমএইচআর 
 
  বিষয়:   বলিউড  কমেডিয়ান  রাজপাল  কারাগার 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: