স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল

পঞ্চগড় প্রতিনিধি

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কোনোদিন সেই দলকে সমর্থন করবে না, যারা এ দেশের স্বাধীনতাকে বিশ্বাস

2026-02-08T21:47:36+00:00
2026-02-08T21:47:36+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
রাজনীতি
স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম 
বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সময়ের আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কোনোদিন সেই দলকে সমর্থন করবে না, যারা এ দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের হাতে দেশ কোনোভাবেই নিরাপদ নয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনের বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

বক্তব্যে জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই দলটির (জামায়াত-শিবির) অতীত কর্মকাণ্ড আমাদের জানা আছে। রগকাটা ও হত্যার রাজনীতি যাদের অভ্যাস, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, একমাত্র বিএনপিই পারে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং মানুষের চাহিদা পূরণ করতে। জামায়াতের সেই অভিজ্ঞতা কোনোদিন ছিল না এবং ভবিষ্যতে তারা তা করতেও পারবে না।


ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন একটি রাজনৈতিক সিদ্ধান্তের লড়াই। আপনারা কি অতীতে ফিরে যাবেন, নাকি সামনের দিকে এগিয়ে যাবেন? আপনি কি সেই স্বাধীনতার বিরোধীদের পক্ষে যাবেন, নাকি স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকবেন?

তিনি বলেন, আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই, আমরা যদি মানুষকে রক্ষা করতে চাই এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দেশ ও মানুষকে রক্ষা করতে হলে শহিদ জিয়ার আদর্শ এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

এফআর


  বিষয়:   পঞ্চগড়  স্বাধীনতাবিরোধী  দেশ  নিরাপদ  মির্জা ফখরুল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: