গফরগাঁওয়ের মানুষ টাকার কাছে বিক্রি হয় না : হাবিব-উন-নবী খান সোহেল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

গফরগাঁওয়ের মানুষ টাকার কাছে বিক্রি হয় না, আদর্শ ও নীতির কাছে বিক্রি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী

2026-02-08T23:11:22+00:00
2026-02-08T23:11:22+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ের মানুষ টাকার কাছে বিক্রি হয় না : হাবিব-উন-নবী খান সোহেল
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১১ পিএম 
বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। ছবি: সময়ের আলো
গফরগাঁওয়ের মানুষ টাকার কাছে বিক্রি হয় না, আদর্শ ও নীতির কাছে বিক্রি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। 

রোববার (৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনের বিএনপি প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থনে এ জনসভায় আয়োজন করা হয়। 

Advertisement
বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়ে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, দলের বাইরে গিয়ে এমপি, মন্ত্রী, এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত হারিয়ে গেছে। দুধের স্বাদ ঘোলে মিটবে না। আপনারা আওয়াজ তুলুন, নিজের খাই, বাচ্চু ভাই। ভোট দেবেন কীসে, ধানের শীষে।

তিনি আরও বলেন, এ দেশের সৌরশক্তি তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে গফরগাঁওয়ে উন্নয়নের আলো ছড়াবে বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। তাই ধানের শীষে ভোট দিন।


উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম আরজু, পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, জেলা বিএনপির সাবেক নেতা স্বপন চৌধুরী, শ্রমিক নেতা আব্দুল গফুর প্রমুখ।

এফআর
  বিষয়:   গফরগাঁও  মানুষ  টাকার কাছে বিক্রি হয় না  হাবিব-উন-নবী খান সোহেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: