বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘ‌র্ষ, নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এতে ইজিবাইকের দুই যাত্রী নিহত হ‌য়েছে। আহত হয়েছেন আরও তিন যাত্রী।সোমবার

2026-02-09T16:36:27+00:00
2026-02-09T16:36:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘ‌র্ষ, নিহত ২
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৬ পিএম 
গোপালগঞ্জ মে‌ডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এতে ইজিবাইকের দুই যাত্রী নিহত হ‌য়েছে। আহত হয়েছেন আরও তিন যাত্রী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুম‌দিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সি‌দ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) ও একই এলাকার আমান শে‌খের ছেলে হা‌সিব শেখ (৩৮)।


গোপালগঞ্জের ভা‌টিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জা‌নিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী হা‌মিম পরিবহনের এক‌টি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জিকার ও হা‌সিব নামে দুই যাত্রী নিহত হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় আহত ৩ যাত্রীকে গোপালগঞ্জ মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে‌ছে।

এফআর


  বিষয়:   গোপালগঞ্জ  বাস  ইজিবাইক  মুখোমুখি সংঘ‌র্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: