ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ৪ দাবি ডাকসুর

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলসহ নির্বাচন কমিশনের কাছে চার দফা দাবি উপস্থাপন করেছে ঢাকা

2026-02-09T16:56:25+00:00
2026-02-09T16:56:25+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ৪ দাবি ডাকসুর
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম 
ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ৪ দাবি ডাকসুর। ছবি : সময়ের আলো
ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলসহ নির্বাচন কমিশনের কাছে চার দফা দাবি উপস্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।

ডাকসুর পক্ষ থেকে চারদফা দাবিগুলো হলো

১। ভোটকেন্দ্রের চারশো (৪০০) গজের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ভোটার ও সংশ্লিষ্টদের যৌক্তিক মোবাইল ব্যবহার নিশ্চিত করতে হবে।

২। ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন না করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। 

৩। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করতে হবে।

৪। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, দাবির প্রেক্ষিতে ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে ইসির পক্ষ থেকে নতুন প্রজ্ঞাপন জারি করার সিদ্ধান্তের ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন বাতিলের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা সহ বাকি দাবিগুলোর ব্যাপারেও যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস জানিয়েছে ইলেকশন কমিশন।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লব পরবর্তী এই ধরনের কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায় আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে, সেটা হতে দিব না। 

এই নির্বাচনের মাধ্যমে এখানে যেই জয়ী হোক সেটা জামায়াতের ইসলামী জয়ী হোক অথবা বিএনপি জয়ী হোক এর মাধ্যমে আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র জয়ী হোক।

সুতরাং কেউ যদি বাধা তৈরি করতে চায়  অথবা কেউ যদি কোন ধরনের হস্তক্ষেপ করতে চায় আল্টিমেটলি তারা নিজেদের ক্ষতি করছেন। আমরা যারা জুলাই প্রজন্ম এই রাজপথে নেমেছিলাম আমরা সবাই সজাগ আছি। বাংলাদেশের চার কোটি তরুণরা তারা সজাগ আছে। সুতরাং কেউ পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করার ব্যর্থ প্রয়াস করবেন না।

এএডি/


  বিষয়:   ভোটকেন্দ্র  মোবাইল  ব্যবহার  নিষেধাজ্ঞা  প্রত্যাহার  দাবি  ডাকসু 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: