সারজিস আলমকে সমর্থন দিলো ইসলামী আন্দোলন

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। আসনটিতে নিজেদের কোনো প্রার্থী না

2026-02-09T23:45:29+00:00
2026-02-09T23:47:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সারজিস আলমকে সমর্থন দিলো ইসলামী আন্দোলন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৫ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ১১:৪৭ পিএম  (ভিজিট : ২১৩)
সারজিস আলমকে সমর্থন দিল ইসলামী আন্দোলন। সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। আসনটিতে নিজেদের কোনো প্রার্থী না থাকায় ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির পক্ষ থেকে এই সমর্থনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এর আগে, গতকাল রোববার রাতে দলটির জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা সারজিস আলমের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। এসময় তার প্রতি ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তারা।

ইসলামী আন্দোলনের স্থানীয় নেতারা জানান, নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির বিকাশ এবং জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে তারা সারজিস আলমের ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু এই আসনে তাদের দলীয় কোনো প্রার্থী নেই, তাই তারা সারজিস আলমকেই যোগ্য মনে করছেন।

সমর্থন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। 


ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন ফেসবুকে লিখেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ এর জন্য আল্লাহ কবুল ফরমান। 

একইভাবে ইসলামী যুব আন্দোলনের জেলা নেতা মঈন উদ্দিনও সারজিস আলমকে সমর্থনের কথা জানিয়ে পোস্ট করেছেন।

ইসলামী আন্দোলনের এই সমর্থন প্রসঙ্গে এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ বলেন, আমরা সব শ্রেণি-পেশার ও মতাদর্শের মানুষের সমর্থন নিয়ে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। ইসলামী আন্দোলনের এই সমর্থন আমাদের বিজয়কে আরও ত্বরান্বিত করবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলনের এই প্রকাশ্য সমর্থন পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের অবস্থানকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করবে।

এফআর


  বিষয়:   পঞ্চগড়-১  সারজিস আলম  সমর্থন  ইসলামী আন্দোলন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: