নিখোঁজ শিশুকে ফিরিয়ে দিলেন সনু নিগম

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

হাজারো দর্শকের করতালি, আলো-আঁধারির মঞ্চ আর গানের আবেশ- বকিছুর মাঝেই ঘটল এক মানবিক মুহূর্ত। ভারতের কর্ণাটকের হুবলিতে আয়োজিত এক বিশাল

2026-02-10T11:00:32+00:00
2026-02-10T11:00:32+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
আনন্দ সময়
নিখোঁজ শিশুকে ফিরিয়ে দিলেন সনু নিগম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ এএম 
সংগীতশিল্পী সনু নিগম। ছবি : সংগৃহীত
হাজারো দর্শকের করতালি, আলো-আঁধারির মঞ্চ আর গানের আবেশ- বকিছুর মাঝেই ঘটল এক মানবিক মুহূর্ত। ভারতের কর্ণাটকের হুবলিতে আয়োজিত এক বিশাল কনসার্টে গান গাইতে গাইতেই নিখোঁজ এক শিশুকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। মুহূর্তটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে।

প্রায় ৩০ হাজার দর্শকের উপস্থিতিতে চলছিল কনসার্ট। ঠিক তখনই সনু নিগমের চোখে পড়ে মঞ্চের এক পাশে ভয়ার্ত মুখে দাঁড়িয়ে থাকা একটি শিশু। পরিস্থিতি বুঝতে তার বেশি সময় লাগেনি- ভিড়ের মধ্যে পরিবার থেকে আলাদা হয়ে গেছে শিশুটি। গান থামাননি তিনি। বরং সুরের মধ্যেই মাইকে শিশুটির নাম ধরে ডাকতে শুরু করেন- ‘শ্রী সাই’। সঙ্গে যোগ করেন হালকা রসিকতা, যাতে দর্শকদের মনোযোগও সেদিকে যায়।

গানের ছন্দে ছন্দে সনু বলেন, ‘শ্রী সাই, চলে এসো। তোমার মা-বাবা কোথায়? তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যান। তোমরা ওকে ছাড়াই বেশ মজা করছো!’ তার এমন কথায় পুরো কনসার্ট জুড়ে হাসির রোল পড়ে যায়, আর একই সঙ্গে শুরু হয় শিশুটির অভিভাবক খোঁজার চেষ্টা।
আরও পড়ুন

শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, সে তার বাবা-মায়ের সঙ্গে নয়, কাকার সঙ্গে কনসার্টে এসেছিল। তখন আবারও গান থামানো ছাড়াই সনু নিগম কাকাকে উদ্দেশ করে ডাক দেন। কাকা সামনে এলে মজা করে বলেন, ‘আপনাকে বাচ্চার দায়িত্ব দেওয়া হয়েছে, আর আপনি অন্য কাজে ব্যস্ত?’ দর্শকরা হেসে উঠলেও এই রসিকতার মধ্য দিয়েই দ্রুত সমাধান হয় পরিস্থিতির।

শেষ পর্যন্ত নিরাপদে শিশুটিকে তার স্বজনের হাতে তুলে দেওয়া হয়। কনসার্ট আবার ফিরে যায় গানের আবেশে, কিন্তু দর্শকদের মনে থেকে যায় সেই মানবিক দৃশ্য।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করছেন- সনু নিগম শুধু একজন গায়ক নন, তিনি মঞ্চে দাঁড়িয়েও দায়িত্বশীল একজন মানুষ। আলো, গান আর জনপ্রিয়তার মাঝেও যে মানবিকতার জায়গা অটুট রাখা যায়, এই ঘটনাই তার প্রমাণ।

এএডি/


  বিষয়:   সংগীত  শিল্পী  সনু নিগম  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: