‘ব্যাচেলর’ ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

তরুণ দর্শকের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে এবার যুক্ত হচ্ছে নতুন চমক। ১৪তম চ্যাপ্টারে অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয়

2026-08-20T17:28:50+00:00
2026-08-20T17:28:50+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘ব্যাচেলর’ ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:২৮ পিএম 
ছবি : সংগৃহীত
তরুণ দর্শকের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে এবার যুক্ত হচ্ছে নতুন চমক। ১৪তম চ্যাপ্টারে অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় ‘রাফসান দ্য ছোট ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান এবং সুনেহরা তাসনিমকে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গতে মুক্তি পাবে নতুন চ্যাপ্টারটি। গল্পের প্রয়োজনে এবার ‘ব্যাচেলর’দের ফ্ল্যাটে হাজির হবেন রাফসান ও সুনেহরা। তবে ধারাবাহিকে তাদের চরিত্র বা ভূমিকা কী হবে, তা এখনো প্রকাশ করেননি নির্মাতা কাজল আরেফিন অমি।


পঞ্চম সিজনে একের পর এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন অমি। অসুস্থতার কারণে কিছুদিন কাজ থেকে দূরে থাকার পর ১৩তম চ্যাপ্টার দিয়ে আবারও নির্মাণে ফেরেন তিনি। এবার ১৪তম চ্যাপ্টারে দর্শকদের জন্য আরও বিনোদন অপেক্ষা করছে বলে জানিয়েছেন নির্মাতা।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পর্বগুলো বঙ্গ -এর পাশাপাশি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, অর্চিতা স্পর্শিয়া, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ অনেকে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ব্যাচেলর  ফ্ল্যাট  রাফসান  সুনেহরা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: