নারী বাসচালকদের নিয়ে যা বললেন বর্ষা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

নারী চালক ও কন্ডাক্টরদের পরিচালনায় চালু হওয়া বিআরটিসির ‘পিংক বাস’ সেবা প্রশংসা কুড়িয়েছে চিত্রনায়িকা বর্ষার। নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ

2026-08-20T19:06:20+00:00
2026-08-20T19:06:20+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নারী বাসচালকদের নিয়ে যা বললেন বর্ষা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:০৬ পিএম 
ছবি : সংগৃহীত
নারী চালক ও কন্ডাক্টরদের পরিচালনায় চালু হওয়া বিআরটিসির ‘পিংক বাস’ সেবা প্রশংসা কুড়িয়েছে চিত্রনায়িকা বর্ষার। নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ তৈরির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও বিআরটিসি ডিপোতে পিংক বাস সেবার উদ্বোধন করা হয়। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক ও কন্ডাক্টরদের পরিচালনায় এ সেবা চালু হয়েছে। নিজেও একদিন পিংক বাসে যাত্রী হওয়ার আগ্রহ জানিয়ে বর্ষা লিখেছেন, ‘ইনশাআল্লাহ হঠাৎ করে আমিও যাত্রী হয়ে যাবো।’

বর্ষা বলেন, ব্যক্তিগতভাবে গোলাপি রং তার খুব একটা পছন্দের নয়। তবে নারীদের পরিচালনায় চালু হওয়া পিংক বাসটি তার নজর কেড়েছে। 

তিনি লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে পিংক কালার আমার কখনোই খুব একটা পছন্দের ছিল না। কিন্তু এই পিংক রঙের বাসটি আমার নজর কেড়েছে এবং সত্যিই আমার ভালো লেগেছে।’


নারীদের সক্ষমতার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, মেয়েরা যখন ব্যক্তিগত গাড়ি, বিমান ও হেলিকপ্টার চালাতে পারছেন, তখন বাস চালাতেও তাদের কোনো বাধা থাকা উচিত নয়। 

তিনি লেখেন, ‘মেয়েরা আজ প্রাইভেট কার চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, হেলিকপ্টার চালাচ্ছে-তাহলে বাস কেন চালাতে পারবে না? অবশ্যই পারবে। বরং সুযোগ পেলে মেয়েরা যে কোনো কাজই দক্ষতার সঙ্গে করতে পারে।’

বর্ষার মতে, কর্মসংস্থানের সীমিত সুযোগের মধ্যে নারীদের জন্য সম্মানজনক কাজের ক্ষেত্র তৈরি করা জরুরি। পিংক বাসের মাধ্যমে আরও নারীর আত্মবিশ্বাস বাড়বে এবং অনেকে নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন বলে আশা করেন তিনি।

নারী চালকদের উদ্দেশে তার বার্তা, ‘কাজ মানেই সম্মান।’ কোনো কাজকেই ছোট করে না দেখে আত্মসম্মান ও ভালোবাসার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নারী  বাসচালক  বর্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: