আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন ৮ লেখক

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

এই বছর ‘ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’ পেয়েছেন ৮ জন লেখক।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চ্যানেল আই ভবনে পুরস্কার প্রদান

2026-02-10T16:21:43+00:00
2026-02-10T16:21:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাহিত্য
আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন ৮ লেখক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম 
আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন ৮ লেখক। ছবি : সংগৃহীত
এই বছর ‘ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’ পেয়েছেন ৮ জন লেখক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চ্যানেল আই ভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলো সম্পাদকমন্ডলীর সভাপতি ফরিদুর রেজা সাগর, সঙ্গে ছিলেন প্রকাশক ও অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম। পুরস্কার ৫টি শাখায় দেওয়া হয়েছে। কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য ও প্রথম বই। 

কবিতার শাখায় পুরস্কার পেয়েছেন আব্দুল হাই শিকদার, উপন্যাসে সাদত হোসাইন ও শানারেই দেবী শানু, প্রবন্ধে মোহাম্মদ এজাজ ও মাহবুব আজীজ, শিশু সাহিত্য শাখায় আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী এবং প্রথম বইয়ের শাখায় দিদারুল আলম।


অতিথিরা লেখকদের হাতে সম্মাননা, ক্রেস্ট ও উত্তলীয় তুলে দেন। এই পুরস্কার বাংলা একাডেমি আয়োজিত ২০২৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত শ্রেষ্ঠ গ্রন্থের জন্য ঘোষণা করা হয়। 

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   সাহিত্য পুরস্কার  সাহিত্য  লেখক  সময়ের আলো 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: