প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে

2026-02-10T18:40:42+00:00
2026-02-10T18:40:42+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ৭৮)
প্রতীকী ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৈঠকে জাতীয় নির্বাচন, নির্বাচনের পরিবেশ, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।


এদিকে আজ সকাল সাড়ে ৭টায় নির্বাচনি প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় প্রার্থী আছেন ২৯১টি আসনে। যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোকে আটটি আসনে ছাড় দিয়েছে বিএনপি। এখানে বিএনপি-সমর্থিত অন্য দলের প্রার্থী আছেন। আর কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা বাতিল হওয়ায় সেখানে বিএনপির দলীয় প্রার্থী নেই।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: