৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা : ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনের ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা

2026-02-10T20:30:46+00:00
2026-02-10T20:30:46+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জাতীয়
৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা : ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনের ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে এখন মোতায়েন আছে বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান।

আগামী বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট হবে। এক প্রার্থীর মৃত্যুর কারণে ৩০০ আসনের মধ্যে একটি আসনে ভোট স্থগিত রয়েছে।

৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণগুলোর নিরাপত্তা নিশ্চিত এবং সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছিল আগেই।


নির্বাচন কমিশনার সানাউল্লাহ ৯০ শতাংশের কথা বললেও কতটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, তার সুনির্দিষ্টভাবে হিসাব বুধবার (১১ ফেব্রুয়ারি) জানানো হবে বলে। সিসি ক্যামেরা ছাড়াও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিভিন্ন কেন্দ্রে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, বাংলাদেশে এত ফোর্স, এত ক্যাপাসিটি ডেপ্লয় কখনোই করা হয়নি। তাই নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এরপরও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, সেটার জন্য আমরা প্রস্তুত আছি।

নির্বাচনের আগে গত ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে ৮৫০টি অস্ত্র উদ্ধার করেছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, এই অস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ, আমাদের ধারণা, নির্বাচনে অপব্যবহার করার জন্য আনা হয়েছিল।

১২ ফেব্রুয়ারি ভোটের দিন প্রতি ২ ঘণ্টা পরপর নির্বাচনের সার্বিক বিষয়ে ইসি জানাবে বলেও জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

সময়ের আলো/জোআই


  বিষয়:   শতাংশ  কেন্দ্র  সিসি ক্যামেরা  আইনশৃঙ্খলা  জাতীয় সংসদ নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: