ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা দিলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য দুই কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।মঙ্গলবার

2026-02-10T22:48:49+00:00
2026-02-10T22:48:49+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা দিলো বিসিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য দুই কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের হাতে এই অনুদানের চেক তুলে দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।


ডাকসু ও বিসিবির মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সেই চুক্তি অনুযায়ী ক্রিকেট মৌসুমে অন্তত ১০০ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠ ব্যবহার করবে বিসিবি। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরের ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে।
 
সময়ের আলো/এআর

  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  বিসিবি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: